Skip to content

সাহায্য

Docpen-এর সঙ্গে যোগাযোগ: help@docpen.app

Loading

যোগাযোগ

যেকোনো প্রশ্ন, সমস্যা বা আপনার ব্যক্তিগত তথ্যসংক্রান্ত অনুরোধের জন্য আমাদের লিখুন: help@docpen.app।

যোগাযোগের সময় Docpen-এ সাইন ইন করার মোবাইল নম্বরটি উল্লেখ করুন। তবে কখনোই OTP, ভেরিফিকেশন কোড বা পাসওয়ার্ড পাঠাবেন না।

সাইন ইন করার কোড আসছে না?

  • আপনার দেওয়া মোবাইল নম্বরটি সঠিক আছে কি না যাচাই করুন।
  • ৩০ সেকেন্ড অপেক্ষা করে আবার কোডের অনুরোধ করুন। SMS পৌঁছাতে কখনো কখনো কিছুটা সময় লাগতে পারে।
  • প্রতিটি কোড ৫ মিনিট পর্যন্ত কার্যকর থাকে। মেয়াদ শেষ হওয়া কোড ব্যবহার করবেন না।

সিরিয়াল বাতিল বা পরিবর্তন

অ্যাপের 'সিরিয়াল' বিভাগ থেকে চেম্বারের নির্ধারিত সময়ের আগেই আপনার সিরিয়াল বাতিল করুন।

সিরিয়ালের দিন বা সময় পরিবর্তন করতে সরাসরি সংশ্লিষ্ট চেম্বারে যোগাযোগ করুন।

প্রেসক্রিপশনে ভুল থাকলে

প্রেসক্রিপশনে কোনো ভুল চোখে পড়লে যিনি প্রেসক্রিপশনটি লিখেছেন, তাঁর চেম্বারে যোগাযোগ করুন।

শুধু সংশ্লিষ্ট ডাক্তারই প্রেসক্রিপশন সংশোধন করতে পারবেন। সংশোধনের পর একটি নতুন সংস্করণ তৈরি হবে এবং আগের সংস্করণেও পরিবর্তনের তথ্য উল্লেখ থাকবে।

PDF, প্রিন্ট ও শেয়ার

প্রতিটি প্রেসক্রিপশনে 'প্রিন্ট করুন', 'PDF ডাউনলোড' এবং 'শেয়ার করুন' অপশন রয়েছে।

ডাক্তার প্রেসক্রিপশনে স্বাক্ষর করার কিছুক্ষণ পর PDF তৈরি হয়। PDF না পেলে কিছুক্ষণ অপেক্ষা করে আবার চেষ্টা করুন।

আপনার আগের প্রেসক্রিপশন কে দেখতে পারবেন?

আপনার সিরিয়ালের দিনে সংশ্লিষ্ট ডাক্তার অন্য ডাক্তারদের দেওয়া আপনার আগের প্রেসক্রিপশনগুলো দেখতে পারবেন।

এই সুবিধা বন্ধ করতে বা কারা আপনার প্রেসক্রিপশন দেখেছেন তা জানতে অ্যাপের 'গোপনীয়তা' বিভাগে যান।

আরও বিস্তারিত জানতে আমাদের গোপনীয়তা নীতি পড়ুন।

ডাক্তারদের জন্য

ডাক্তার ভেরিফিকেশন, প্ল্যানের পেমেন্ট বা SMS ক্রেডিটসংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য help@docpen.app-এ যোগাযোগ করুন।

যোগাযোগের সময় আপনার BMDC রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করুন।

ডাক্তারদের জন্য প্রযোজ্য শর্তাবলি পড়ুন: docpen.app/terms/doctors

আরও জানতে: গোপনীয়তা নীতি · শর্তাবলি · Terms for doctors